আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে ১০ ভুমিহীনদের মাঝে চাবি হস্তান্তর

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ভুমিহীন ১০ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে৷
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সাথে সাথে ঘর গুলোর চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম৷ রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকতেখারুল ইসলাম৷ এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রমানিক, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল,ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু,আব্দুস শুকুর সরদার, আব্দুল মান্নান মোল্লা, নাজমুল হক নাদিম,আফসার আলী প্রাং,প্রকৌশলী পারভেজ নেওয়াজ,কৃষি অফিসার কে এম কাওছার হোসেন,

যুব উন্নয়ন অফিসার মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ সভাপতি নৃপেদ্রনাথ দত্ত দুলাল, সহ সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন, সুবিধাভোগী১০ ভুমিহীন উপস্থিত ছিলেন৷ পরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের রসিলপুর প্রকল্প স্থানে গিয়ে ফিতা কাটা, ফলজ বৃক্ষ রোপণ এবং মিস্টি বিতরণ করা হয়৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ