মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ফেরি করে বিদ্যুতের মিটার সংযোগ দেওয়া হয়েছে।
শনিবার সকালে বাড়ী বাড়ী গিয়ে গ্রাহকের হাতে মিটার তুলে দেন আত্রাই পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার(এজিএম) মো. ফিরোজ জামান।
জানা যায়, মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুধু জামানত স্বরুপ ৪’শ পঞ্চাশ টাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদানের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আলোর ফেরিওয়ালার মাধ্যমে ১৬ জন অসহায় হত দরিদ্র পরিবারকে সংযোগ প্রদান করা হয়।
আত্রাই পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার(এজিএম) মো. ফিরোজ জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত বাস্তবায়নে মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এ সংযোগ প্রদান করা হলো।