আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে মাস্ক বিতরণ ও মাস্ক না পড়ায় জরিমানা আদায়

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় অব্যাহত রেখেছেন প্রশাসন ৷
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর সাহেবগন্জ বাজার এবং ঐতিহ্যবাহী আহসানগন্জ হাটে উপজেলা পরিষদ চেয়ারম্যান
এবাদুর রহমান প্রমানিক এবং ইউএনও ইকতেখারুল ইসলাম পৃথক পৃথক ভাবে মাস্ক বিতরণ করেন৷ এসময় মাস্ক না পড়ার দায়ে ইউএনও ১০জন দোকানি ও পথচারীকে জরিমানা করেছেন ৷ মাস্ক বিতরণ কালে
ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম ছাত্রলীগ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, ও স্কাউট সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ