আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে মাদকসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ভোলার ছেলে আনোয়ার হোসেন ওরফে ডিজেল (৩২), বিহারীপুর রেলকলোনী গ্রামের রবিউলের ছেলে মো. আলম (৩৬),

বেওলা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আবু তাহের এল্টু (৩৭), আহাদ আলীর ছেলে আব্দুস ছালাম (৪০) ও দীঘা মৈত্রীপাড়া গ্রামের মহালদারের ছেলে বাচ্চু মহালদার।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে আত্রাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযনি চালিয়ে গাঁজা ও হিরোইনসহ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ