আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে মিঠু (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মিঠু উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দমদমা গ্রামের শহীদুল ইসলাম এর ছেলে।
রবিবার বেলা ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে কথা বলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় মিঠু। অনেক সময় অতিবাহিত হওয়ার পর মিঠুকে না পেয়ে,পুকুরে নেমে অনেক খুঁজাখুঁজির পর অবশেষে তাকে পানির নীচে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ শিশুটির মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ