মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। মঙ্গলবার সন্ধায় আত্রাই থানা প্রাঙ্গনে আয়োজিত সভায় নবাগত ওসি আবুল কালাম আজাদ নিজের পরিচয় তুলে ধরেন।
এসময় তিনি তার পূর্বের কর্মস্থল জয়পুরহাট, রাজশাহী এবং নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কথা তুলেধরে তাদের ভূয়সী প্রসংসা করেন। তিনি বলেন, সাংবাদিক-পুলিশ ভাই ভাই একজন আরেক জনের পরিপুরক। বাল্যবিয়ে এবং সমাজের অপরাধ মূলক সকল কার্যক্রমে সাংবাদিকদের বন্ধত্বমূলক সহযোগিতা কামনা করেন তিনি।
এলাকার সর্বসাধারণের জন্য সকল সময় ওসির দরজা খোলা আমার সাথে কথা বলতে কাহারো সহযোগিতার প্রয়োজন নাই বলে জানান তিনি। এসময় ওসি তদন্ত মোজাম্মেল হক, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সাংবাদিক তপন কুমার সরকার, আব্দুল মজিদ মল্লিক, মুজাহিদ খান, প্রভাষক রুহুল আমীন, আল আমিন মিলন, ফিরোজ হোসাইন, ওমর ফারুক,এ কে এম কামাল উদ্দিন, উত্তাল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।