আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে ডিজিটাল সেবায় জনগণ ধন্য

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনলাইনে সেবা প্রদান কার্যক্রম শুরু করেছেন। এর ফলে মানুষের সময় অপচয় রোধ হবে, যাতায়াত কষ্ট ও অর্থব্যায় হবেনা, হয়রানি ছারা ঘড়ে থেকে সেবা গ্রহণ করতে পারবেন,

প্রয়োজনে সেবা সম্পর্কে জানতে ও প্রিন্ট করে নিতে পারবেন বলে জানান ইউএনও ইকতেখারুল ইসলাম। বিষয়টি জানতে পেরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার সচেতন মহল।

জানতে চাইলে হেল্প ডেস্ক খোলার কারন, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ইউএনও বলেন, একদিন তিনি জেলায় মিটিং শেষে বিকেল ৪ টায় তাঁর অফিসের গেটে গাড়ী থেকে নামতেই এক বৃদ্ধকে দেখতে পান। জিজ্ঞেস করলে তিনি বলেন সকালে এসেছেন জমি সংক্রান্ত সমস্যা নিয়ে ইউএনওর সাথে দেখা করতে।

আত্রাইয়ের শেষপ্রান্ত থেকে এসে সকাল থেকে অপেক্ষায় আছেন দুপুরে খাওয়া তেমন হয়নি বৃদ্ধ বাবার কষ্টের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হিসেবে হেল্পডেস্ক সিস্টেমটিকে ডিজিটাল প্লার্টফর্মে রুপান্তরিত করেছি।

সেইসাথে উপজেলার সকল সরকারী অফিসকে ইন্টিগেট সিস্টেমের আওতায় এনে সেবাকে সহজলভ্য করেছি। পাশাপাশি সেবা প্রার্থীদের সময়, অর্থ এবং ভ্রমন সীমিত করে অসহায় নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগনকে দ্রত সেবা প্রদানের ব্যবস্থা করেছি।

আবেদনের নিয়ম

https:// helpdesk.unoatri.com
ঠিকানায় গিয়ে কিভাবে সাহায্য করতে পারি বক্রে ক্লিক করে তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এরপর গ্রাহক একটি আইডি নম্বর পাবে। ওই আইডি নম্বর ব্যাবহার করে গ্রাহক তার আবেদনের অবস্থান জানতে ও প্রিন্ট করতে পারবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ