আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ৪’শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রজু করে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ এপ্রিল) রাতে উপজেলাধীন হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় অভিযানে হাটকালুপাড়া ইউনিয়নের সামনে পাকা রাস্তার উপর থেকে বান্দাইখাড়া গ্রামের মৃত বেলাল হোসেন মোল্লার ছেলে আকরাম হোসেন মোল্লা (৩৬) একই গ্রামের মৃত মকছেদুর ইসলাম মুকুলের ছেলে আজিজুল ইসলাম টগর(৫০) কে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ৪’শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি কালো রংয়ের সিটি ১০০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ