আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে ছাগলের জন্য কাঁঠাল গাছের পাতা পাড়তে গিয়ে এক বৃদ্ধে’র মৃত্যু

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ছাগলের জন্য কাঁঠালের পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গোলাম মোস্তফা (৬০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৩টায় উপজেলার সোনাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা উপজেলার সোনাডাঙা গ্রামের মৃত সাবু সরদারের ছেলে। সে নৌকা মাঝি হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়রা জানায়, নিজ গাছ থেকে কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে মাটিতে পরে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোস্তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ