রনজিত কুমার পাল (বাবু),নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের বড় বাজার মহল্লায় ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে বাৎসরিক ৪০তম বার্ষিক কার্তিক মাসব্যাপী ভাগবত পাঠান্তে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে নরনারায়ণ সেবা করা হয়েছে।
উল্লেখ্য – বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে সংক্রমণ এড়াতে গতবারের মতো এবারও ২৪প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান স্হগিত রেখে বাৎসরিক ধর্মীয় মহোৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই নভেম্বর -২০২১) সকালে
(পুরো কার্তিক মাসব্যাপী (৩০দিন)ভাগবত পাঠ শেষে) এতদ্ অঞ্চলের সকল ভক্তবৃন্দদের নিয়ে বড় বাজার ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীশ্রী দুর্গা মন্দির থেকে নগর সংকীর্তন শুরু করে ধামরাই পৌরসভার নয়ানগর শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রদক্ষিণ করে গোপনগর মন্দির হয়ে পশ্চিম কায়েতপাড়া কালি মন্দির- শনি মন্দির – বাসুদেব মন্দির পশ্চিম কায়েতপাড়া শ্রীশ্রী কালি মন্দির- বুড়া-বুড়ি মন্দির- শ্রীশ্রী জগন্নাথ ও শ্রীশ্রী লোকনাথ মন্দির।
আশ্রম,ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির প্রদক্ষিণ করে মাধববাড়ি ঘাটস্হ মহাদেব মন্দির- মাঝিপাড়া শ্রীশ্রী কালি মন্দির হয়ে পূর্ব কায়েতপাড়ার শ্রীশ্রী কালি মন্দির- হয়ে ধামরাই উপজেলাস্হ শ্রীশ্রী শিব মন্দির – ধামারহাট রাধানাথ মন্দির ও উত্তরপাতাস্হ শ্রীশ্রী দেবত্র বিগ্রহ মন্দির প্রদক্ষিণ শেষে বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা -নাট মন্দিরে এসে নগর সংকীর্তন শেষ হয়।
এ’সময় উপস্থিত ছিলেন বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু),সহ-সভাপতি নীল রতন পাল, মন্দির কমিটির কর্মকর্তা স্বরাজ পাল,
সুশীল পাল মেরু, দেবাশীষ গোস্বামী, প্রাণ গোপাল পাল পানু,দশরত সরকার, জয়দেব পাল,স্বপন পাল,সহ কমিটির অন্যান্য কর্মকর্তা, সদস্যগন ও এতদ্ অঞ্চলের ভক্তবৃন্দ।
পরবর্তীতে দুপুরে মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ’সময় উপস্থিত ছিলেন উক্ত মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক, সহ-সভাপতি সুনীল পাল, বিশ্বনাথ পাল, নীল রতন পাল, সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু),কোষাধ্যক্ষ দুলাল পাল,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ,কর্মকর্তা উৎপল পাল, সঞ্জীব চৌধুরী, স্বরাজ পাল,শ্যাম পাল,সুব্রত পাল,লিটন পাল টাবু,গোপী পাল,বিপ্লব সূত্রধর, সহ কমিটির কর্মকর্তা ও সদস্যগন,অগনিত ভক্তগন।
ভোগরাগ অন্তে সন্ধ্যা পর্যন্ত এতদ্ অঞ্চলের প্রায় পাঁচ সহস্রাধিক ভক্তবৃন্দের প্রসাদ সেবা ও প্রসাদ বিতরন করা হয়েছে।