আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে একটি টেক্সটাইল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ধামরাই ও ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।

রবিবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল মিল নামের একটি পোশাক কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ও এলাকার ৭ তলা ভবন বিশিষ্ট কারখানার স্টোর ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। প্রাথমিকভাবে অগ্নি কান্ডের উৎস ও কারন জানা যায় নি। বিস্তারিত পরে জানা যাবে।

কারখানার অ্যাডমিন অফিসার বিকাশ জানায়, কারখানার স্টোরে আগুন লেগে হঠাৎ কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ