আজ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ ইং

ধামরাই উপজেলা স্কাউটস এর সম্পাদক ও কৈলাশ চন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল

 

রনজিত কুমার পাল ( বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ধামরাই উপজেলা স্কাউটস এর সম্পাদক ও বাড়িগাও কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন গতকাল ৩১শে মে রাত ১০ ঘটিকার সময় পৃথিবীর মায়া ত্যাগ করিয়া আশুলিয়া থানার ঘুঘদিয়ার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তাহার বয়স হয়েছিল ৬০ বছর।
মৃত্যুকালে স্ত্রী, দুইপুত্র, এক কণ্যা , আত্নীয়স্বজন, অগনিত ছাত্র-ছাত্রী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাহার মৃত্যুতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার লোক তাহার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করা সহ তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী, কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ধামরাই উপজেলা স্কাউটস এর কর্মকর্তাগন সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও সুধীজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ