আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ৯টি গাঁজার গাছসহ আটক ১

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে ৯ টি তাজা গাঁজার গাছসহ আরফান মিয়া (৫০) নামের সাবেক সেনা সদস্যকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকাবাসী।

বুধবার (৩ জুন) বিকেলে ধারাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের একটি চালাবিহীন টিনের ঘরে এসব গাজার গাছের সন্ধান পায় এলাকাবাসী। পরে সন্ধ্যায় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক আরফান মিয়া ধারাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

রোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম সামছুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে ৯ টি তাজা গাঁজার গাছের সন্ধান জানা যায়। পরে স্থানীয়রাসহ দুই জন গ্রাম পুলিশ পাঠানো হলে তারা ঘটনার সত্যতা জানান। এসময় বিকেলে ঘটনাস্থালে গিয়ে থানায় খবর দেওয়া হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তিনি আরও জানান, আটক আরফান মিয়া ডায়াবেটিসের ওষুধি গাছ হিসেবে গাঁজার গাছগুলি চাষ করেছেন। তবে যেভাবে চালাবিহীন টিনের ঘরে গাছ গুলি চাষ করেছেন তাতে নিশ্চিত হওয়া যায় তিনি জেনে বুঝেই এই গাঁজা গাছের চাষ করেছেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক আইনে মামলা দায়ের করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ