আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যার্ত ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকার সন্নিকটে ঢাকা জেলার ধামরাইয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যার্ত ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আজ শুক্রবার (৭ই আগষ্ট) ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজার বণিক সমিতির উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ২০ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ