আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সামাজিক দূরত্ব না মানায় ঠিকানা ও সেলফি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার (৩১শে জুলাই) –
ঢাকার ধামরাইয়ে ঢাকা – আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে সামাজিক দুরত্ব না মানায় ঠিকানা ও সেলফি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসকে ১০হাজার টাকা জরিমানা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তরা হালদার।

এ’সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার বলেন ধামরাইয়ে ঢাকা – আরিচা মহাসড়কে ঠিকানা পরিবহন ও সেলফি পরিবহন সামাজিক দূরত্ব না মানায় দুটি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অতিরিক্ত যাত্রীদের টাকা ফেরত দেওয়া সহ অন্য পরিবহনে যাত্রীদের উঠিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয় ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ