নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুড়িকাঘাতে কালিপদ হালদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৩০ জুলাই) দুপুরে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে (বুধবার ২৯) জুলাই আশুলিয়ার পল্লিবিদ্যুৎ বাসস্ট্যান্ডে মৌমিতা পরিবহণের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফদাররা হলেন- রাজবাড়ি সদর থানার পাকুরিকান্দা গ্রামের রহমান খাঁর ছেলে বশির আহমেদ (৪০), রংপুর জেলার পীরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৫), সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে বাবু ভূইয়া (৩২), পাবনা জেলার বেড়া থানার মালদাহপাড়া গ্রামের আবু বক্করের ছেলে আক্তার হোসেন (২৩) ওমাগুড়া জেলার শীপুর থানার খরিবাড়িয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে৷ সাইফুল ইসলাম শাওন (২৪)। তারা সবাই আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া থেকে যাত্রীবাহী গাড়িতে করে ডাকাতি করতো।
পুলিশ জানায়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ডাকাতি ও হত্যার সাথে জড়িত পল্লিবিদ্যুতের মৌমিতা পরিবহন থেকে বশির আহমেদ, আলমগীর হোসেন ও বাবু ভূইয়াকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি, দুটি লোহার রড, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে গাজীপুরের কোনাবাড়ি থেকে আক্তার হোসেন ও সাইফুল ইসলাম শাওনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে মাছ ব্যবসায়ীকে হত্যার অস্ত্র সুইচ গিয়ার চাকু আজ ভোরে ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে আসামিরা।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় মাছ ক্রয়ের উদ্দেশ্য ট্রাকে করে আরিচা যাওয়ার সময় ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয় মাছ ব্যবসায়ী কালিদাশ হালদার। এসময় আহত হন আরও দুই জন। নিহত কালিদাশ আশুলিয়ার নয়ারহাটের চাকলগ্রামের বাসিন্দা। তিনি মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
এব্যাপারে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির উপ-পরিদর্শক আবদুল আজিজ ও জাহিদ জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করা করে আদালতে পাঠানো হয়েছে। তারা সবাই হত্যাকান্ডের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল বাশার বলেন মাছ ব্যবসায়ী হত্যাকান্ডে জড়িত ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আর ও বলেন ঈদ কে সামনে রেখে গোয়েন্দা পুলিশের টহল জোরদার করা হয়েছে যেন কোন অপরাধীরা কোন অপকর্ম চালাতে না পারে।