ধামরাই প্রতিনিধি :
ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের রিডার ম্যান আনোয়ার সহ পিকআপ যাত্রী ৩ জন নিহত। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
রবিবার (০৩ আগস্ট) সকালে ৭টা ৩০ মিনিটের সময় ঢাকা- আরিচা মহাসড়কের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম জানা গেলেও দুই জনের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আশা সাতক্ষীরা গামী ফাল্গুনী পরিবহন বাথুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই পল্লী বিদ্যুতের রিডার ম্যান আনোয়ার সহ তিনজন নিহত হয়।এঘটনায় অন্তত ১০ জন আহত হন।
আহতের মধ্যে এক শিশুসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মানিকগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মনির হসেন বলেন ,ঘাতক বাসটি আটক করা হয়েছে, চালক পলাতক, তিনি আরও জানান সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।