নিজস্ব প্রতিবেদক :
গেল মাসের ২৪ তারিখে একটি অনলাইন নিউজ পোর্টালে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকার গ্ল্যামার ড্রেসেস লিমিটেড কারখানার ফিনিশিং ম্যানেজার নুরুল ইসলামের বিরুদ্ধে প্যাকিংম্যান জীবন রাজবংশী (২৬) কে মারধরের অভিযোগ করে একটি নিউজ প্রকাশিত হয়।
ওই নিউজে যে ভাবে মারধরের বিষয়টি বড় করে উল্লেখ করা হয়ে ছিলো তা সঠিক নয়। অভিযোগকারী শ্রমিক জীবন রাজবংশী ও কাউছার হোসেনের দেয়া ভুল তথ্যের কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। পরে অভিযোগকারী দুজনই তাদের ভুল স্বীকার করে ওই সাংবাদিক ও কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষমা চায়।
অভিযোগকারী জীবন রাজবংশীর বলেন, আমারই আসলে কাজে ভুল হইছিলো। মাল বেশি দিলে তো কোম্পানির লোকসান হবে আবার ভায়াররা অর্ডারও বাতিল করে দিতে পারতো। আমি আসলে প্রথমে বুঝতে পারি নাই। ওই দিন নুরুল স্যার রাগারাগি করছিলো আমার সাথে আমার ভুলের জন্যই।
পরে আমিও রাগে সাংবাদিকদের একটু বেশি বেশিই করে বলছিলাম। তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে মারধরের বিষয়টি সত্যি না। আমি রাগে এমনটি বলেছিলাম।
অভিযোগকারী কাউছার হোসেন জানান, আমি ভুলে ৪৬ সাইজের প্যান্টের জাগায় ৫৪ সাইজের প্যান্ট বক্সে রাখছিলাম।
আমার এই ভুলের কারণে কোম্পানির অনেক ক্ষতি হয়ে যেত। আমি আসলে বুঝতে পারি নাই তখন। সাংবাদিকদের কাছে ওই দিন আমরা একটু বাড়িয়েই বলেছিলাম। মারধরের বিষয়টি আসলে সত্যি না।
গ্ল্যামার ড্রেসেস লিমিটেড কারখানার ফিনিশিং ম্যানেজার নুরুল ইসলাম জানান, যে নিউজটি প্রকাশ করা হয়েছে তা আসলে মিথ্যা। শ্রমিকদের কোন মারধরের ঘটনা ঘটেনি। ওই দিন তৈরি প্যান্টের বক্সে জীবন ১৮ টি প্যান্টের জাগায় ১৯টি প্যান্ট বক্সে ভরে।
এছাড়াও কাউছার ৪৬ সাইজের প্যান্টের বক্সে ৫৪ সাইজের প্যান্ট রাখছিলো। এই ভুলটা ভায়ারদের কাছে ধরা পরে।
তখন আমি ওদের ধমক দেই। কিন্তু মারধর করা হয়নি। তখন যদি ওদের ধমক না দিতাম তা হলে ভায়াররা সেই অর্ডার বাতিল করেও দিতে পারতেন। আর এতে কোম্পানির প্রায় কয়েক কুটি টাকা লোকসান হতো।
তিনি আরো বলেন, পরে আবার আমি জীবন ও কাউছার কে বুঝিয়ে বলছি। যে তোমরা কিছু মনে করো না।
তোমাদের সাথে তখন রাগারাগি না করলে কোম্পানির বড় লোকসান হয়ে যেতো। তাই তোমাদের সাথে রাগ করছি কিছু মনে করো না। পরে দুজনই বিষয়টি বুঝতে পার এবং ভবিষ্যতে আর এমন ভুল করবে না বলে জানায়।