আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ধামরাই উপজেলার বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী , ধামরাই থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান (পিপিএম), সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন,সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য- রাজধানী ঢাকার অদূরে ধামরাই পৌর শহরের আব্দুস সোবহান মডেল হাই স্কুলে ১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সকল শহীদ ভাষা সৈনিকদের স্মরণে ও তাদের শ্রদ্ধা জানাতে নব-নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় ধামরাই পৌরসভার ০৩ ওয়ার্ডে আব্দুস সোবহান মডেল হাই স্কুলে ১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সকল শহীদ ভাষা সৈনিকদের স্মরণে ও তাদের শ্রদ্ধা জানাতে নব-নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই এর মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ ভাষা দিবস- ২০২২ এ আজ রাত
১২ টা ১মিনিটে ধামরাইয়ের বিভিন্ন শ্রেণি- পেশার লোক পুষ্পার্ঘ্য অর্পণ করে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।

অপর দিকে ধামরাই উপজেলা পরিষদের চত্তরে স্হাপিত শহীদ মিনার, ধামরাই সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিমার, ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শহীদ মিনার,ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার সহ ধামরাই উপজেলার বিভিন্ন শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার লোক শহীদ ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু ও আওয়ামী লীগের অংগ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা, থানা পুলিশ,

বিভিন্ন রাজনৈতিক দল, ধামরাই সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়, ধামরাই বড় বাজার ঐতিহ্যবাহী তরঙ্গ ক্লাব, দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ,আব্দুস
সোবহান মডেল হাই স্কুল, মণিং ডিউ স্কুল এন্ড কলেজ,আমবাগান,ধামরাই,ঢাকা এর পক্ষ থেকে মোঃ মাহবুবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। সকলের পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ