আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ডাকাতের হামলায় মাছ ব্যবসায়ী নিহত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

আজ মঙ্গলবার (২৮শে জুলাই) ভোরে ধামরাইয়ের রেডিও অফিস /কসমচ এর সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতের হামলায় মাছ ব্যবসায়ি কালিদাস বর্মন (৬২) নিহত হয়েছে।

নিহত কালিদাস সাভার উপজেলার আশুলিয়া থানার চাকলগ্রাম নিবাসী রোহিনী বর্মনের ছেলে।
নিহতের আত্নীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যয় আজও ভোর ৪টার দিকে মাছ ক্রয় করার জন্য কয়েকজন মাছ ব্যবসায়ি মিলে পিক-আপ বা ছোট ট্রাক নিয়ে নয়ারহাট থেকে আরিচার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রেডিও অফিস কসমচ এলাকায় পৌঁছা মাত্র কয়েকজন ডাকাত গাড়ি থামিয়ে সবাইকে এলোপাথাড়ি ভাবে আঘাত করে যার যার কাছে যে টাকা আছে তা দিতে বলে এ’সময় কয়েকজন তাদের টাকা ডাকাতদের দিয়ে দেয় কিন্ত কালিদাস টাকা দিতে গড়িমসি করায় তাকে ডাকাতরা এলোপাথারি ভাবে ছুরি দিয়ে অনবরত ভাবে আঘাত করে ডাকাতরা চলে যায়। এ’সময় কালিদাসকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ’বিষয়ে ধামরাই থানা সূত্রে জানা যায় নিহতের মরদেহ পোস্টমর্টেম করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ