রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :
শনিবার (৪ই জুলাই) বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য জনসচেতনতার অংশ হিসাবে নান্নার ইউনিয়ন পরিষদ এর তত্বাবধানে সার্জিক্যাল মাস্ক, হাত ধোঁয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
এ সময় নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুরক্ষা সামগ্রী বিতরণ কালে নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন বলেন আপনারা করোনার কারণে কেউ আতঙ্কিত হবেন না, সচেতন হোন। মনে রাখবেন মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনার সংক্রমণ এড়ানো যায়। সবাই স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।