আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ১

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে মোঃ জয়নাল নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে।

শুক্রবার(৫ই জুন) বিকাল;৪টার দিকে ধামরাই উপজেলার আমতা উইনিয়নের বাউখন্ড গ্রামের ধানের জমিতে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জয়নালের মৃত্যু হয়েছে।
নিহত জয়নাল ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রাম নিবাসী মোঃ আজিমের ছেলে।
এলাকাবাসীদের সূত্রে জানা যায় আজ দুপুর ২টার দিকে বাড়িতে দুপুরের খাবার খেয়ে ঘুড়ি উড়াতে গেলে সেই সময় আকাশে মেঘ জমে বজ্রপাতের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর বৃষ্টির সাথে বজ্রপাত হয়ে জয়নাল এর মৃত্যু হয়।
এ’সময় বজ্রপাত শেষে ধান কাটার শ্রমিকরা দৌড়িয়ে এসে দেখে জয়নাল মাটিতে পড়ে আছে। সাথে সাথে জয়নালের বাড়িতে খবর পাঠালে জয়নালের বাবা এসে জয়নালের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এ’ খবর পেয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বজ্রপাতে নিহত জয়নাল এর বাড়িতে গিয়ে লাশ পরিদর্শন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছেন বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ