আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে যুবলীগের মোমবাতি প্রজ্বালন

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:

১৯৭১ সালের ৮ই মে আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা ঢাকা জেলার ধামরাই উপজেলার তৎকালীন ধামরাই সদর ইউনিয়ন (বর্তমান পৌরসভা) এলাকার বিভিন্ন স্থান থেকে ১৯জন লোককে কালামপুর এলাকায় বংশী নদীর পাড়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন লোক আহত হয়ে ভাগ্যগুনে বেঁচে যান ৫ জন লোক।
গণহত্যা দিবস সকল শহীদদের স্মরণে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমি স্থান খুঁজে ওই স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রাশ ফায়ারে নিহত সকল শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মান করেছিলেন ২০১৫ সালে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পর এবারও গণহত্যা দিবস উপলক্ষে ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও

ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী
মোঃ জাকারিয়া দিপু নিজ উদ্যোগে দিনব্যাপী স্মৃতিস্তম্ভ পরিস্কার পরিচ্ছন্ন ও ধৌত করে শহীদদের স্মরণে রাতে স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন করে সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কল্পে প্রার্থনা করে প্রদীপ প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে।

উল্লেখ্য-আজকের এইদিনে ১৯৭১ সালের ৮ই মে সকাল এগারটার দিকে ঢাকা জেলার ধামরাই উপজেলার তৎকালীন ধামরাই ইউনিয়ন পরিষদ বর্তমান ধামরাই পৌরসভার উত্তরপাতা মহল্লার নেপাল চন্দ্র পাল সহ ধামরাইয়ের বিভিন্ন এলাকার আরো ৮০-৯০ জনকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে প্রথমে ধামরাই থানায় নিয়ে থানা চত্ত্বরে আটকে রাখে।

পরবর্তীতে দুপুরের দিকে আটককৃতদের অধিকাংশ লোককে ছেড়ে দিয়ে ১৯ জন লোককে নিয়ে ধামরাই উপজেলার কালামপুর বাজারের বংশী নদীর পাড়ে নিয়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যগন।

এতে এ’সময় দীনেশ রায মৌলিক (সাং কায়েতপাড়া), হাবলু রায় মৌলিক (সাং কায়েতপাড়া),বুদ্দু সূত্রধর (সাং রথখোলা),নালু কর্মকার (সাং রথখোলা), পাগল সূত্রধর (সাং বকুলতলা,কায়েতপাড়া),রাধেশ্যাম বণিক (সাং রথখোলা), চিনু বণিক (সাং বড় বাজার),

ভোলানাথ বণিক (সাং বড় বাজার), গনেশ পাল (সাং পর্বতবাড়ী), মাধব পাল (সাং কায়েতপাড়া),বিশ্বনাথ পাল বিশা (সাং কায়েতপাড়া) সহ মোট ১৪ জন লোক প্রাণ হারান ভাগ্যক্রমে সাতটি গুলি পায়ে লাগার পরও বেঁচে যান,

নেপাল চন্দ্র পাল (সাং উত্তরপাতা) ও বাবু লাল পাল (কায়েতপাড়া),জুরান রায় মৌলিক (কায়েতপাড়া), গৌর রাজবংশী (সাং কায়েতপাড়াস্থ মাঝিপাড়া) মোট ৫ জন লোক বেঁচে যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ