রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :
ধামরাই উপজেলা’য় গত ২৪ ঘন্টায় ২৩ জন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২২৭ জন।
.আজ রবিবার (৭ই জুন- ২০২০ খ্রীস্টাব্দ) রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত
ঢাকা জেলার ধামরাই উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত- ২৩ জন (কালামপুর-, ভাড়ারিয়া, ইসলামপুর, তালতলা, সানোড়া, মহিশাষী-সানোড়া, কুল্লা, পাইকপাড়া, বাথুলিয়া- সুতিপাড়া, বাথুলী, বরাতনগর, কালিয়াগার, বাগনগর, আমতা ) এলাকার মানুষের দেহে নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত শনাক্ত হয়েছে।
উল্লেখ্য- পূর্বের ১৯ জন ও গতকালের মোট সুস্থ হয়েছেন ৮ জন সর্বমোট সুস্হ হয়েছেন ২৭ জন।
রবিরার (৭ই জুন ) ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা এ’তথ্য নিশ্চিত করেছেন।
এ’পর্যন্ত ধামরাই উপজেলায় ১৩৮৯ জন লোকের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ধামরাইয়ে এ’নিয়ে ২২৯ জনের দেহে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত শনাক্ত হয়েছে।
২২৯ জনের মধ্যে সর্বশেষ গতকাল ৬ ই জুন ২০২০ খ্রীস্টাব্দ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সুস্থ ৮ জন সহ সর্বমোট (পূর্বের১৯ জন সহ ২৭ জন করোনামুক্ত হয়েছেন।
এছাড়াও, উনাদের সুস্থতা পরবর্তী জীবন যাপনের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দিয়ে সচেতন করা হয়।
এ’নিয়ে নতুন ৮ জন সুস্হ্য সহ মোট ২৭ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ০৪ জন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে বাকী আক্রান্ত রোগীরা বাড়ি আইসোলেশনে রাখা হয়েছে।