আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধর্মপাশায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্ম দিনে সেলাই মেশিন প্রদান

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ ধর্মপাশায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশা উপজেলার মাঠ পর্যায়ের ৬ জন দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

এ দিবস উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাছির হাসান এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভা শেষে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী অফিসার মুনতাছির হাসান, সহকারী কমিশনার (ভূমি), মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাইকুরাটি ইউপি চেয়ারম্যানসহ অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ