আশরাফ উদ্দিন হিল্লোল উপজেলা প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার গারো পাহাড়ের পাদদেশ ঘেসা ধর্মপাশা উপজেলায় টানা দুইদিন অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারনে উপজেলার লক্ষাধিক মানুষ পানি বন্ধি হয়ে আছে। হঠাৎ করে এই ভারি বর্ষণের ফলে হাওর অঞ্চলের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যার পানিতে উপজেলার অধিকাংশ এলাকায় প্লাবিত হওয়ায় সাধারণ মানুষ ও কৃষক তাদের নিজ বসত ভিটের মধ্যে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন। এই অকাল বন্যার ফলে হাওর অঞ্চলের মানুষের মাঝে বিরাট এক আশংকায় জীবন যাপন করছে। সেই সাথে আগামী সময়ের প্রাকৃতিক দূর্যোগের জন্য সরকারের কাছে আবেদন জানান যে অতি দ্রুত সুনামগঞ্জ জেলাকে প্রাকৃতিক দূর্গত এলাকা ঘোষণা করার জন্য।