আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

দোহার উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ইউএনও কে সংবর্ধনা

 

শহীদুল্লাহ্ (সুমন) – দোহার উপজেলা প্রতিনিধি :

ঢাকা জেলার দোহার উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পদোন্নতি প্রাপ্ত গাজীপুর জেলার অতিরিক্ত, জেলা প্রশাসক আফরোজা আক্তার রিবাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবাকে আনুষ্ঠানিক বিদায় জানান। এসময় তাঁর হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেয়া হয় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ