শহীদুল্লাহ্ (সুমন) – দোহার উপজেলা প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলার মুকুসুদপুর ইউনয়নের মইতপাড়া এলাকায় নিহত রাসেল (৩৮) এর মরদেহ ময়নাতদন্ত শেষে নিজবাড়িতে নিয়ে আসলে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬ টার দিকে রাসেলের মরদেহ বাড়িতে পৌছালে তার পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। ছেলে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা।
এর আগে পরিবারটিকে সান্তনা দিতে এলাকাবাসিসহ দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষরা রাসেলের হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
নিহতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন। এসময় আশেপাশে দোহার থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।পরে বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় পল্লী বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার (১৫ জুন) সকালে মইতপাড়া এলাকায় একটি নারী ঘটিত বিষয়ে বহিরাগতদের উপস্থিতিতে স্থানীয় মনির ও সোহানের সাথে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষ থামাতে গেলে রাসেল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিসিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে । এই ঘটনায় ৩৩ জনকে আসামি করে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।