আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদককে জীবননাশের হুমকি

 

আসাদুজ্জামান রিপন :

সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, উদীচী শিল্পিগোষ্ঠী বরিশাল জেলার সভাপতি ও স্থানীয় দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণকে জীনননাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার (০৯ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিরণ।

জিডিতে সাইফুর রহমান মিরণ অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) উদীচী কার্যালয়ে চিঠির বাক্স খুলে বেনামে একটি চিঠি পান তিনি। স্থানীয় নানা ইস্যুতে আন্দোলনে সম্পৃক্ত থাকায় তা থেকে বিরত থাকতে বলা হয়। না হলে পরোক্ষভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সাধারণ ডায়েরি নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ