আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

দৌলতিয়া যৌন পল্লীতে যুবতী বিক্রয়কারী যুবক রাজশাহীর গোদাগাড়িতে আটক

 

জিয়াউল কবীর,ওহিদুজ্জামান কল্লোল (রাজশাহী ব্যুরো):

চাকরীর প্রলোভন দেখিয়ে রাজবাড়ী দৌলতিয়া পতিতা পল্লিতে একজন মহিলাকে বিক্রয়কারী ও মানবপাচারকারী রাজশাহীর গোদাগারী থানায় আটক হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আলিফ হোসেন(২৮)।সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা অধিনস্থ গুলজারবাগ গুড়িপাড়া এলাকার মো:তকবুল হোসেনের পুত্র।
ঐ মহিলা ভিকটিম বুদ্ধি খাটিয়ে দৌলতিয়া পল্লি থেকে পালিয়ে এসে প্রথমে গোদাগাড়ি থানায় আলিফ হোসেনের অবস্থান অব্যাহত করলে , পুলিশ সোমবার আনুমানিক ০৩:০০ টার দিকে থানার উজানপাড়া এলাকা হতে মানব বিক্রয় ও পাচারকারী আলিফ হোসেনকে আটক করতে সফল হোন।
এ বিষয়ে রাজশাহীর পুলিশ সুপার ইফতে খায়ের আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।গ্রেফতারকৃত আলিফের বিরুদ্ধে পাচারকারী আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ