নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে -১২।
সোমবার (২ আগস্ট) সাড়ে এগারোটায় তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরসাদ বাড়ি এলাকার কালাম প্রমাণিকের ছেলে ইব্রাহিম প্রমাণিক (২৫) ও একই উপজেলার বেতোবাড়ি এলাকার মৃত কামাল সরদারের ছেলে মোঃ ইমন সরকার (২২)।
তাদের কাছে থেকে ২৩ লিটার দেশীয় চোলাই মদ এবং ৩০ পিচ ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,৭০০/- টাকা এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় মামলা দায়ের করে তাদেরকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।