আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

দুর্গাপুরের থেমে নেই অবৈধ পুকুর খনন

 

সাব্বির আহম্মেদ , রাজশাহী :

 

রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় উচ্চ আদালতের আদেশ অমান্য করে
রাতের অন্ধকারে চলছে অবৈধ ভাবে পুকুর খনন।

উপজেলার ১ নং ইউনিয়নের আলিপুর বেলঘরিয়া ফায়েজের মোড় রাতের অন্ধকারে অবৈধ ভাবে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।

এই বিষয়ে দূর্গাপুর উপজেলার কিছু সচেতন ব্যক্তিগন জানান পুকুর খননের পিছনে আছে কিছু প্রভাবশালী ব্যক্তি এদেরকে আইনের আওতায় নেওয়া হলে বন্ধ হবে এস অবৈধ পুকুর খনন তাছাড়া কোন ভাবে এসব অবৈধ পুকুর খনন করা বন্ধ করতে পারবে না।

শুধু তাই নয় প্রশাসন ও গণমাধ্যম কে ম্যানেজ এর নামে হাতিয়ে নিচ্ছে পুকুর মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা।
এই বিষয়ে কৃষকদের মাধ্যমে জানাযায়, প্রায় দূর্গাপুরের কৃষি জমি শেষের দিকে এখনো যেটুকু কৃষি জমি আছে তা পুরো তিন ফসলী জমি এসব জমিতে পুকুর খনন কিছুতেই থামছেনা।

কৃষকদের জোর দাবি অবৈধ পুকুর খননের বন্ধে সবার শুদৃষ্টি কামনা করেন দূর্গাপুরের সর্বস্থোরে কৃষক।

সাধারন কৃষকের মাঝে প্রশাসনের এমন নিরাবতা প্রমান করে যে তাদের কে ম্যনেজ করে এসক পুকুর খনন করা হয়।
তারা আরো বলেন,কিছু পুকুর খনন করার শুরুতে ভ্রাম্যমান আদালতের চাবি, গাড়ি ভাংচুর ও সামান্য জরিমানা করা হলেও পরবর্তীতে আবার তাদের ম্যনেজ করে ঔ পুকুর খনন শেষ করা হচ্ছে।

থেমে নেই কোন পুকুর খননের কাজ
বার বার দূর্গাপুর পুকুর খনন করা যাবে না একথা বলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুর হক, কিন্তুু বন্ধ হয়নি পুকুর খনন। কিছু জায়গায় পুকুর খননে এলাকার বসত বাড়ির চারপাশে পানি জমে গেছে বাড়ির বাহির হতে পারছে না লোকজন।

দূর্গাপুর পানের জন্য বিখ্যাত কিন্তু অপরিকল্পিত পুকুর খননে পানি বন্দি হয়ে পড়েছে পান বরজের আশে পাশে, ফলে নষ্ট হচ্ছে পানের বরজ। কৃষকদের একটাই দাবি অবৈধ ভাবে পুকুর খননের মুল হতা ভেকু মালিক কে গ্রফতার করে আইনের আওতায় আনতে হবে।

সেই সাথে তিন ফসলী জমি রক্ষায় প্রশাসন কে কঠোর নজর দারিতে থাকার জন্য দাবি করেন কৃষকরা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ