মোঃ সাব্বির হোসেন:
শিক্ষার্থী সংখ্যায় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ।
তিতুমীর কলেজে ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করে। এই তিতুমীরে রংপুর জেলা হতে আগত অসংখ্য ছাত্র ছাত্রী পড়ালেখা করেন।
তাদের কল্যাণে কাজ করে রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
গত ১০ এপ্রিল রংপুর বিভাগীয় কমিটি রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়।
রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রাসেল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহিদ রানা ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আশিকুর রহমান আশিক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন সভাপতি রেদওয়ানুল হক রাকিব জানান,আমরা সবসময় ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করতে চাই।রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদকে আমরা ঢেলে সাজাবো এবং আমাদের কাজের গতি সবসময় শিক্ষার্থী বান্ধব থাকবে।
সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সোহেল জানান,
ছাত্র-ছাত্রীদের কল্যাণে আমরা নিয়োজিত থাকতে চাই। বিশেষ করে রংপুর জেলা থেকে আগত সকল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তিতুমীর কলেজসহ ঢাকাস্থ যেকোনো জায়গায় তাদের সব ধরনের সহযোগিতা করতে চাই।
আমি আমার জায়গা থেকে যাতে করে রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ কে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।
আমরা সকলে মিলে মিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো।