উপজেলা প্রতিনিধি তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল পেল ১৬০ জন গরীব ও দুস্থ পরিবার। বুধবার (২৩ ডিসেম্বর) উপজেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৬০ জন গরীব ও দুস্থ পরিবারের মাঝে ভিজিডির বরাদ্দকৃত ৩০ কেজি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ)মো: আব্দুল লতিফ, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সচিব নিমর্ল কুমার মাহাতো, ইউপি সদস্য সহ আরো অনেকে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ভিজিডির কার্ডধারী ১৬০ জন গরীব ও দুস্থ পরিবারের মাঝে ডিসেম্বর মাসের বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।