গোলাম রাব্বি উপজেলা প্রতিনিধি তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ত্রান তহবীল থেকে হতদরিদ্র ও শীর্তাতদের মাঝে ১৭০ পিছ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান বাবুল শেখের সভাপত্বিতে শীর্তাতদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: নুর মামুন, ইউপি সচিব নির্মল কুমার মাহাতো ছাড়াও আরো অনেকেই।