আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ উজ্জল বহিষ্কার

 

নিজস্ব প্রতিবেদক :  

সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল কে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশের তথ্যমতে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও সংগঠন বিরোধী কর্মকান্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার (১ জুলাই) থেকে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে গত শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০ টার দিকে চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ার ভাদাইলের তালতলা এলাকর ব্যক্তিগত অফিস থেকে তাকে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় রিকশাওয়ালা, ময়লা ব্যবসায়ী, ফুটপাতের দোকানদারসহ বিভিন্ন জায়গা থেকে তিনি চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় বাড়ি নির্মাণ করতে হলেও তাকে মোটা অংকের চাঁদা দিতে হয় বলেও জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ