আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকায় করোনায় মৃত্যু হলে হিন্দু সম্প্রদায়ের সৎকার করতে সদা প্রস্তুত হিন্দু মহাজোট

 

রনজিত কুমার পাল (বাবু )
নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকায় করোনা সহ সকল সনাতনধর্মের হিন্দু সম্প্রদায়ের মৃত্যুতে মরদেহ সৎকারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজেটের বিশেষ টীম প্রস্তুত। হিন্দু মহাজোটের স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত। ঢাকা মহনগরের যে কোন জায়গায় স্বাভাবিক মৃত্যু বা করোনা ভাইরাসে মৃত্যু যে কোন ধরনের মৃতদেহ বা শব সৎকার করতে প্রস্তুত।
করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগময় সময়ে গত সপ্তাহে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের স্বেচ্ছাসেবক বাহিনী ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে একজনের সৎকার সম্পন্ন করে প্রমান করেছে ফেসবুকে ভুয়া আত্ম প্রচার নয়; হিন্দু মহাজোট সর্বদাই বাস্তবে সমাজ সেবায় সর্বদাই অগ্রনী ভূমিকা পালন করে চলেছে। মৃতদেহ বা শব সৎকার কাজে ফোন করুন- +8801627684304 শ্যামল কুমার ঘোষ। স্বেচ্ছাসেবক টীম লিডার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ