আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ডিসেম্বরে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন – ই.সি

সোহেল রানা :

আগামী ডিসেম্বরের মধ্যে দেশেন সব পরিষদ( ইউপি),সব উপনির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন(ই.সি)

নির্বাচন বিষয়ক এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার৷

তিনি বলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকের কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোন এলাকার নির্বাচন, কবে দেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা করা হবে।

২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ