মোকাব্বির আলম সানি ( নিজস্ব প্রতিবেদক) :
যথাযোাগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হচ্ছে মহান ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস।
এ উপলক্ষে সকালে ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের নেতৃত্বে শিক্ষক,
শিক্ষার্থী, কর্মকর্তা ও বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে একটি র্যালি ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।