রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলায় মোহনপুরে ডাকাতির প্রস্তুতিকালে মোহনপুর থানা পুলিশের অভিযানে ডাকাতদলের চার সদস্যকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আজ ০২জুন মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর মোহনপুর থানা পুলিশের একটি টিম ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের চারজন সদস্যকে গ্রেফতার করে এবং এ সময় তাদের নিকট হতে ডাকাতি কাজের জন্য ব্যবহৃত দুইটি ছুরি, চারটি লোহার রড, একটি প্লাস, একটি বোল্ট কাটার টুলস ও মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে ১। মো: হৃদয় হোসেন (২০), পিতা : মো: তোজাম্মেল হক তোতা, সাং- গোপইল, ২।মো: সোহাগ হোসেন (২১), পিতা- আব্দুল হালিম, সাং- বাদেজাল, ৩। মো: মুজাহিদ হোসেন (২১), পিতা- মো: সুলতান উদ্দিন, সাং – বাদেজোল, ৪। আকাশ আহমেদ (২১), পিতা- মো: সাইদুর রহমান, সর্বথানা- মোহনপুর, জেলা – রাজশাহী। উল্লেখ্য যে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের এর নেতৃত্বে মোহনপুর থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর মোহনপুর থানাধীন গোপইল গ্রামস্থ গোপইল ব্রিজের নীচ হতে ডাকাতির প্রস্ততিকালে উক্ত চারজনকে ডাকাতির সরঞ্জামাদিসহ গ্রেফতার করতে সক্ষম হয় ও ডাকাতদলের আরো কয়েকজন সদস্য পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশের পক্ষে মোহনপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মো: ইফতেখায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার (সদর), রাজশাহী