আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ডাঃ গজেন্দ্র নাথ মাহাতোকে বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা

উপজেলা প্রতিনিধি তাড়াশ :

ডাঃ গজেন্দ্র নাথ মাহাতোকে বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বি।

বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বি বলেন তার পদন্নোতিতে প্রথমে আমার ব্যক্তি গত ও ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো একজন সৎ, পরিচ্ছন্ন ও ত্যাগী আদর্শ নিষ্ঠবান রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসক । তিনি শৈশব থেকেই জীবনকে দেখেছেন বৈষয়িক সম্পদে প্রলুব্ধ হওয়া নয় বরং মানবিক ও মায়াঘনবোধে আত্মিক হয়ে মানুষের সেবা করে যাচ্ছেন।

এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা দিয়ে সাহায্য সহযোগিতা করেন বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনকে।

তাঁর কর্ম, ধ্যান-জ্ঞান, অর্জন সবকিছু উৎসর্গ করে যাচ্ছেন মানুষের কল্যাণে। নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে মানুষের উপকারে।

তাঁর এ-ই মহৎকর্মের ফলে পেয়েছেন পদন্নোতি।
পদন্নোতি পেয়ে তিনি এখন সহকারী অধ্যাপক ( শিশু সার্জারী) ঢাকা শিশু হাসপাতাল।
তার এই পদন্নোতিতে আমরা সবাই খুশি এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ