আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

টাঙ্গাইলে ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :   

 
টাঙ্গাইলের মির্জাপুরে দুই যুবকের গলাকাটা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৮ আগস্ট) সকালে মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও মির্জাপুর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকার যুঁইযুঁথি ফিলিং স্টেশনের কাছে একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার মো. আরিফুল ইসলাম এবং মির্জাপুর থানার সহকারি উপ-পরিদর্শক দিপু জানান, সকালে স্থানীয় লোকজন ওই ডোবার পানিতে একটি হেলমেট পড়া লাশ ভেসে থাকতে দেখে তাদের খবর দেয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবুরি দলের সহযোগিতায় প্রথমে একটি লাশ ও একটি মোটর সাইকেল উদ্ধার করে। ২০ মিনিট পরে আরো একটি লাশ ডুবুরি দল উদ্ধার করে। উদ্ধারকৃত দুই যুবকের লাশ গলাকাটা ছিলো। ঘটনাস্থল থেকে কয়েকটি কাপড়ের ব্যাগ, কয়েকটি মোবাইল ফোন এবং মোটর সাইকেল (ঢাকা-মেট্রো ল-২৭-৫৫৩৮) উদ্ধার হয়েছে।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, লাশ উদ্ধারের পর পরিচয় জানার চেষ্টা চলছে। এখন পর্যন্ত মামলা হয়নি।  

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ