আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ঝিনাইদহে মাদকসহ আটক ২

 

রুহুল আমিন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

৭ জুলাই সকালে উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমান হাবিব ও সুমন হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ী থেকে আটক করা হয়।
জানা গেছে,হাবিব দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ী থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত রাশেদুল আলমের নেতৃত্বে এস আই আঃ কাশেম,এ এস আই সালাউদ্দিন,এ এস আই সজল হোসেন সহ সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে আসামী হাবিবুর রহমান হাবিল ও সুমনকে ১৫৪ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।

আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ