ইমাম হোসেন :
ঝালকাঠি সদর হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন জেলা প্রশাসক। ঝালকাঠি জেলা প্রশাসকের অনুরোধে সদর হাসপাতালের জন্য দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন উপহার দিয়েছে নাভানা গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মো. জোহর আলীর হাত থেকে এ উপহার গ্রহন করেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।
এ সময় ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জাফর আলী দেওয়ান, মেডিসিন কনসালটেন্ড ডা.আবু আল হাসান, চক্ষু কনসালটেন ডা. মির্জা মাহাবুবসহ অন্যান্য চিকিৎসক ও সেবীকাগন উপস্থিত ছিলেন। এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুল্যের অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দুটি ঝালকাঠির কভিড আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবা দিতে এক ধাপ এগিয়ে যাবে বলে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেছেন চিকিৎসকরা।