আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক- ১

 

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার রাজাপুরে র‌্যাবের হাতে মেহেদী হাসান ওরফে সোহেল (১৯) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়। এ সময় তার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ বিষয় বরিশাল র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলাধীন মনোহরপুর
ব্রিজের বাম পাশে পাড়গোপালপুর গ্রামের অংশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব সদস্যদের দেখে এক কিশোর পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ঘেরাও করে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১৯৮ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত মেহেদী হাসান ওরফে সোহেল (১৯) রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামের মৃত. রুস্তম আলী খানের পুত্র।পরে আটককৃত মেহেদী ওরফে সোহেলকে রাজাপুর থানায় সোপর্দ করে। বরিশাল র‌্যাব-৮এর ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে রাজপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয় রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, সোহেল নামের একজনকে মাদক মামলায় র‌্যাব সোপর্দ করেছে। আমরা তাকে আদালতে পাঠিয়েছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ