আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ঝালকাঠিতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ খাল থেকে উদ্ধার

 

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার নলছিটিতে নিখোঁজের দুই দিন পর খালে ভাসমান অবস্থায় দশম শ্রেনী পড়ুয়া স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় ফারজানা আক্তার (১৫)। পরে অনেক খোজাখুজি করে না পেলে বৃহস্পতিবার বিকালে স্থানীয় নাচনমহল খালে তার মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মরদেহটির পরিচয় জানতে পারে। নিহত স্কুল ছাত্রী উপজেলার রানাপাশা গ্রামের ফারুক মুন্সির মেয়ে এবং স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ