ইমাম হোসেন :
নানান আয়োজনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ২০২০ ৪৯তম বিজয় দিবস উদযাপন করেছে ঝালকাঠি জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে সালাম ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
পরে মহান বিজয় দিবস/২০২০ উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত “মহান মুক্তিযুদ্ধে বীরত্তপূর্ণ ভূমিকা এবং অপরিসীম অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে বলেন, ১৬ ই ডিসেম্বর উপলক্ষ্যে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, একইসাথে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করছি। ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে৷ এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্য শেষে অনুষ্ঠানে “মহান মুক্তিযুদ্ধে বীরত্তপূর্ণ ভূমিকা এবং অপরিসীম অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও শহীদ পরিবারের সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়ার মাধ্যমে শহীদ স্মরন করা হয়।
এসময় মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কাজী মোঃ ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) এবং প্রশান্ত কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল), সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।