আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

জাল টাকা ব্যবসায়ী নুরুল ইসলামকে গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ

 

খান ইমরান, বরিশাল :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী গ্রামের জালটাকা ব্যবসায়ী নুরুল ইসলাম খান ওরফে নুরু খাঁ র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। খোঁজ নিয়ে জানাগেছে নুরা খাঁর গ্রেপ্তারের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অনেকে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। এতদিন নুরা ও তার ভাইয়ের যন্ত্রনায় মানুষ অতিষ্ঠ ছিল। শুধু জাল টাকার ব্যবসা নয় এলাকায় আরও অনেক অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে নুরু ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয় বাসীন্দা বলছেন, ‘কেবল নুরা খাঁকেই নয় তার সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। তাহলেই এলাকায় শান্তি ফিরকে। গত মঙ্গলবার ঢাকা থেকে বিপুল পরিমান জাল টাকা এবং জাল স্ট্যাম্পসহ নুরা ও তার এক সহযোগীকে আটক করে র‌্যাব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ