নিজস্ব প্রতিবেদক :
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। এরি মধ্যে ফুল দিয়ে জাতীর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্বরণ করছেন বাঙ্গালী জাতি।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৬ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর পরে স্মৃতিসৌধের মুল বেদিতে ফুলের পুষ্পস্তবক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি দফতর ও সাধারণ মানুষ।
প্রসঙ্গত, এবার স্বাস্থ্য বিধি মেনে ২০০ জন করে স্মৃতিসৌধে সাধারণ মানুষদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করতে দেওয়া হচ্ছে।