আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাই সুলতানের শ্রদ্ধা

সাভার  প্রতিনিধি :

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ।

শনিবার (১৫ অক্টোবর) বেলা ৩ টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধে তার গাড়ী বহর প্রবেশ করে ৩ টা ৫০ মিনিটে বের হয়ে যায়।

এসময়ের ভেতর স্মৃতিস্থম্বের মুল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।

এবং সোনালু নামের একটি ফুলের গাছের চারা রোপন করা শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ৷ এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ